পৃষ্ঠাসমূহ

শনিবার, ১৬ জুলাই, ২০১৬

আমি আছি আমৃত্যু থাকব, বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবই - শেখ-হাসিনা

আমাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে কোথায় জানি না। আমি আপনাদের গণতান্ত্রিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যেই সারাজীবন সংগ্রাম করেছি।

আমার প্রিয় দেশবাসী, 

বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের কাছে আবেদন কখনও মনোবল হারাবেন না, অন্যায়ের প্রতিবাদ করবেন। যে যেভাবে আছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন - মাথা নত করবেন না। সত্যের জয় হবেই

আমি আছি আপনাদের সাথে আমৃত্যু থাকব
আমার ভাগ্যে যা ই ঘটুক না কেন, আপনারা বাংলার জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে যান -  জয় জনগণের হবেই ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়বই
দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবই।

জয় বাংলা জয় বঙ্গবন্ধু
শেখ-হাসিনা ।
biplobibd.blogspot.com