ঐতিহাসিক - উদ্যান - ২০তম সম্মেলন- ২০১৬ইং
□ বাংলাদেশ আওয়ামী লীগ □
চেতনায় বঙ্গবন্ধু □ হৃদয়ে বাংলাদেশ একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষায় উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মুক্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে; ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকত: 'কখন আসবে কবি' --
শত বছরের শত সংগ্রাম শেষে, রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে
অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালে।
তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল, রিদয়ে লাগিল দোলা,
জনসমুদ্রে জাগিল জোয়ার সকল দুয়ার খোলা। কে রোধে তাঁহার বজ্রকন্ঠ বাণী ?
গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর-কবিতাখানি;
